× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুকন্যা পরম্পরার এক সার্থক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রাণিসম্পদমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৬ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৯ পিএম

আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম শ ম রেজাউল করিমসহ অতিথিরা। প্রবা ফটো

আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম শ ম রেজাউল করিমসহ অতিথিরা। প্রবা ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুকন্যা পরম্পরার এক সার্থক উজ্জ্বল দৃষ্টান্ত। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জয়যাত্রা: বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুকন্যা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধুর জাতিসংঘে প্রদত্ত ভাষণের দিন স্মরণ এবং ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সম্প্রীতি বাংলাদেশ’ এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সভাপত্বি করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। 

সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, মেডিকেল এসোসিয়েশনের প্রচার সম্পাদক ডা. মাহবুবুর রহমান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তাঁর কন্যা শেখ হাসিনার হাতে তা বিকশিত হয়ে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু যে আধুনিক প্রযুক্তি শুরু করেছিলেন আজ তাই ডিজিটাল বাংলাদেশ। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে ছিলেন আর তাঁরই কন্যা শেখ হাসিনা শেষ করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন আজন্ম লড়াকু যোদ্ধা। তিনি অবিরাম জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিতে ঘুমাতে পারছে।

মন্ত্রী শ ম রেজাউল করিম আরও বলেন, প্রতিকূল পরিবেশে লড়াকু শেখ হাসিনা যুদ্ধ করেই আজকের অবস্থায় এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। যারা লাল সবুজ পতাকার বদলে চাঁদ তারা পতাকা চায়, সেই অসুর শক্তি আবারও আগামী নির্বাচনকে ঘিরে ছোবল মারতে উদ্ধত। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু যেমন একটি দর্শন, একটি আদর্শ ঠিক তেমনি শেখ হাসিনাও একটি দর্শন ও আদর্শের নাম। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতো না। ঠিক তেমনি শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা ও অবিশ্বাস্য উন্নয়ন হতো না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নিহিত আগে বলেই দেশে কেউ সংখ্যালঘু নয়। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা