× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় দুই এক্সচেঞ্জ থেকে গ্রেপ্তার ৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

রাজধানীর উত্তরায় দুটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে ৮৮ লাখ টাকার সমপরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ ও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সংগৃহীত ফটো

রাজধানীর উত্তরায় দুটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে ৮৮ লাখ টাকার সমপরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ ও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সংগৃহীত ফটো

রাজধানীর উত্তরায় দুটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে ৮৮ লাখ টাকার সমপরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ ও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানগুলো হলোআল-মদিনা ইন্টারন্যাশনাল মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জ

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এসব তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, রবিবার সিআইডির একটি দল উত্তরা পশ্চিম থানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের লতিফ এম্পোরিয়াল মার্কেটের নিচতলায় ৯ নম্বর দোকান আল-মদিনা ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারিতে অভিযান চালায়। একই সময় কুশল সেন্টারের নিচতলা২/২৩ নম্বর দোকান মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাইমুল ইসলাম, মো. রেজাউল করিম সোহেল, মো. আব্দুল আওয়াল, মো. সাইফুল হাসান ভূঁইয়া ও মো. রফিকুল ইসলাম

তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রাসহ ৪০টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় ৮৮ লাখ হাজার ২২৮ টাকার সমপরিমাণ।

মানি এক্সচেঞ্জ দুটি নিয়ম না মেনে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় ও বৈদেশিক মুদ্রা ক্রয়ের জন্য বাংলাদেশি টাকা হেফাজতে রাখে। তারাসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। বিদেশি মুদ্রা অবৈধভাবে লেনদেনের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা