× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিসহ আট দফা দাবি সেক্টর কমান্ডারস ফোরামের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম

 সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা। প্রবা ফটো

বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়সহ ৮ দফা দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনেরও দাবি জানিয়েছে তারা।

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের ষষ্ঠ জাতীয় সম্মেলনের সিদ্ধান্তের আলোকে এই ৮ দফা দাবি চূড়ান্ত করা হয়েছে।

সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মো. নূরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হামিদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, সাবেক আইজিপি কেএম শহিদুল হক, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, আব্দুল মাবুদ ও শাহজাহান মৃধা বেনু প্রমুখ।

সংগঠনের মহাসচিব হারুন হাবীব লিখিত বক্তব্যে বলেন, শিগগিরই দাবিগুলো তথ্য-উপাত্তসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাখিল করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেক্টর কমান্ডারস ফোরাম আন্দোলন চালিয়ে যাবে।

সংগঠন ঘোষিত অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধের প্রধান যুদ্ধক্ষেত্র ও বধ্যভূমিগুলোতে ‘মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, বিদেশি হস্তক্ষেপমুক্ত বাঙালির জাতীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িক জাতিসত্তা নিশ্চিত করা, সংবিধানে ‘মহান মুক্তিযুদ্ধ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ সংযোজন, মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা প্রদানসহ সরকারি ও বেসরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসাসেবা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে পুননির্ধারণ, ১৯৭২ সালের মূল সংবিধানের আলোকে উগ্র সাম্প্রদায়িক ও ধর্মান্ধ দলকে নিষিদ্ধ করা এবং মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘মুক্তিযোদ্ধা সমাধিক্ষেত্র’ নির্মাণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা