× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় জশনে জুলুস সোমবার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫০ পিএম

ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। ফাইল ছবি

ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। ফাইল ছবি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ৫১তম জশনে জুলুস বের হচ্ছে আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর)। মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি বের করবে। 

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্’র নেতৃত্বে সোমবার রাজধানীতে ঈদ-এ-মিলাদুন্নবী আলাইহি ওয়াসাল্লাম’র ৫১তম জশনে জুলস (মিছিল)-২০২৩ বের হবে। এতে প্রধান মেহমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ এবং বিশেষ মেহমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ উপস্থিত থাকবেন।

সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে জুলুস শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে এসে শেষ হবে। এরপর ১২টায় জমায়েত এবং মাহফিল শেষে জহুর নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। 

জশনে জুলুসে কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মাহাবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খাঁন, আনজুমান ট্রাস্টের সদস্য মোহাম্মদ কমরুদ্দিন সবুর, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ফজলুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, আশেক রসুল খাঁন বাবু, মোহাম্মদ হোসাইন খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা