প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮ পিএম
বাংলামোটরস্থ ক্লাব হাউজে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড উদযাপন করলো ৩০০ সদস্যের মাইলস্টোন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের বাংলামোটরস্থ ক্লাব হাউজে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ।
ক্লাবের এই মাইলফলক অর্জন অনুষ্ঠানে ক্লাবের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার আতাউর রহমান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, 'এ অর্জন ক্লাবের সকল সদস্যের একাগ্রতা ও ঐকান্তিকতার ফসল'।
ক্লাবের সদস্য ৪র্থ ব্যাচের গায়ক ও গিটারিস্ট আসাদ টিটুর সঙ্গে অনুজ কুমার চক্রবর্তী, বিপা সরকার ও কৌশিক শর্মার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ক্লাবের সদস্যরা। অচিরেই ক্লাবের নিজস্ব প্রাঙ্গনে আরও বড় অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে ক্লাবের পরিচালনা পর্ষদ।