× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে ‘অবৈধ’ পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৮ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম

 যাত্রাবাড়ী থানার ফাইল ছবি

যাত্রাবাড়ী থানার ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভারতীয় ‘অবৈধ’ ওষুধ ও কসমেটিকস পণ্যসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কাজলা এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে মিনি কভার্ডভ্যানটি জব্দ করা হয়। আমাদের কাছে মনে হয়েছে ভ্যানটিতে অবৈধ কিছু আছে। কিন্তু তারা বলছে তাদের কাছে কাগজপত্র আছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুকিত জানান, সকাল ১০টার দিকে গাড়িটি কোনাপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। গাড়িতে ভারতের মালামাল রয়েছে। এ ঘটনায় গাড়ির চালকও আটক আছেন। যাদের মালামালসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে তাদেরকে কাগজপত্র কুমিল্লা থেকে আনার জন্য সময় দেওয়া হয়েছে। তারা বৈধ কাগজপত্র না দেখাতে পারলে মামলা করা হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক কভার্ডভ্যানে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষুধ ও কসমেটিকস পণ্য রয়েছে। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব অবৈধ পণ্য ঢাকায় আনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা