× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৫ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম মো. রাসেল। সে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। ঢাকায় মিরপুর ১১ নম্বরে তাদের বাস। আহত দুজন হলেন মানিক ও এনামুল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাই মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার ভাই রাসেল মোটরসাইকেল মেকানিক। সে মোটরসাইকেল নিয়ে কয়েকজন বন্ধু মিলে মিরপুর থেকে পুরান ঢাকার নাজিরাবাজারে তেহারি দোকানে তেহারি খাওয়ার জন্য যায়। ফেরার পথে গুলিস্তানের জিরো পয়েন্টে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা