× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন-ক্র্যাব ফুটবল টুর্নামেন্টে এভারগ্রীনের শিরোপা জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২৩-এর ফুটবল ডিসিপ্লিনে টানা দ্বিতীয় শিরোপা জিতল এভারগ্রীন। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে ফুটবলের ফাইনালে ডমিনেটর্সকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এভারগ্রীন। 

বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান রানার্সআপ ডমিনেটর্সের সাব্বির মাহমুদ (এটিএন নিউজ)। 

ফাইনাল শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল। 

এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাব সহ-সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সারোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

প্রতিযোগিতায় ক্র্যাবের ১১টি দল অংশগ্রহণ করে। ফুটবল ডিসিপ্লিনের খেলা দিয়ে শেষ হয় এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা