প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৫ পিএম
তথ্যমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করছেন বিটিভির মহাপরিচালক ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক। প্রবা ফটো
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর এক একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। এতে চট্টগ্রামের বন-পাহাড়সমৃদ্ধ ‘সবুজ লোকেশনে’ সিনেমা শ্যুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হলো।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম ও বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।