× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বিপিএর র‌্যালি-সেমিনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৫ পিএম

প্রাব ফটো

প্রাব ফটো

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্টার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মেহদী হাসান র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিতে বিপুল সংখ্যক ফিজিওথেরাপি শিক্ষার্থী, চিকিৎসক ও সুবিধাভোগী অংশ নেন। 

বিকালে জাতীয় জাদুঘর অডিটেরিয়ামে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএর সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা: মো: শাহাদাত হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা