প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৫ পিএম
প্রাব ফটো
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্টার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মেহদী হাসান র্যালির উদ্বোধন করেন। র্যালিতে বিপুল সংখ্যক ফিজিওথেরাপি শিক্ষার্থী, চিকিৎসক ও সুবিধাভোগী অংশ নেন।
বিকালে জাতীয় জাদুঘর অডিটেরিয়ামে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএর সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা: মো: শাহাদাত হোসেন।