× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

খোরশেদ আলী তার স্ত্রীসহ খিলগাঁও রেলগেট এলাকায় ফুটপাতে থাকতেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান খোরশেদ।

তাকে হাসপাতালে নিয়ে আসা টিপু সুলতান নামে এক পথচারী জানান, খিলগাঁও রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের একটি জটলা দেখতে পান। তখন সেখানে গিয়ে দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা