× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)। সংগৃহীত ফটো

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)। সংগৃহীত ফটো

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আব্দুস সামাদ নামে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক বিকাল পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. মনির হোসেন বলেন, ‘আব্দুস সামাদ কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন। বিকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে সেখানে তার মৃত্যু হয়। তার বাবার নাম আব্দুল ওয়াহেদ। তার হাজতি নম্বর ৩০৬৯৬/০৯।’

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা