× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শুভাযাত্রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৯ পিএম

রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শুভাযাত্রা শুরু হয়েছে। প্রবা ফটো

রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শুভাযাত্রা শুরু হয়েছে। প্রবা ফটো

রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শুভাযাত্রা শুরু হয়েছে। শ্রী কৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পলাশী মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত ট্রাক ও পিকআপ নিয়ে অংশ নিয়েছেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শোভাযাত্রায় অনেকেই শ্রী কৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে গেয়ে দিনটি উদযাপন করেন ভক্তরা।

শোভাযাত্রা নির্ভিঘ্ন করতে বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা