প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৯ পিএম
রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শুভাযাত্রা শুরু হয়েছে। প্রবা ফটো
রাজধানীতে
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শুভাযাত্রা শুরু হয়েছে। শ্রী কৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীরা
এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বুধবার
(৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পলাশী মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত ট্রাক
ও পিকআপ নিয়ে অংশ নিয়েছেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ
হওয়ার কথা রয়েছে।
মহানগর
সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে।
এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভাযাত্রা
উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
শোভাযাত্রায়
অনেকেই শ্রী কৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির
সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে গেয়ে দিনটি উদযাপন করেন ভক্তরা।