× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসির কাজ করার সময় বিস্ফোরণ, গুরুতর আহত মিস্ত্রি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম

এসির কাজ করার সময় বিস্ফোরণ, গুরুতর আহত মিস্ত্রি

রাজধানীর পল্টনে একটি ভবনে এসি মেরামতের কাজ করার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সমীর মিত্র নামের এক মিস্ত্রি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে।

আহত সমীরের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর জেলার নবগ্রাম এলাকায়। রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকেন তিনি।

আহতের সহকর্মী প্রবীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকালে ভবনটির অষ্টম তলার একটি এসি মেরামতের কাজ করছিলেন। এর মধ্যেই হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে সমীর গুরুতর আহত হন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত সমীরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা