× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতি মিনিটে এক্সপ্রেসওয়ে পাড়ি দিল ১৮টি গাড়ি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪১ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:২২ পিএম

শনিবার উদ্বোধন করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : প্রবা

শনিবার উদ্বোধন করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : প্রবা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১৪ ঘণ্টায় যাতায়াত করেছে ১৪ হাজার ৭২৭টি গাড়ি। এই হিসাবে প্রতি মিনিটে চলাচল করেছে ১৮টি বাহন।  

শনিবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধনের পর রবিবার সকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এইচএমএস আকতার জানান, এদিন ভোর টায় খুলে দেওয়ার পর থেকে রাত টা পর্যন্ত দ্রুতগতির এই উড়াল সড়ক দিয়ে গাড়ি চলাচল করেছে মোট ১৪ হাজার ৭২৭টি। এ সময় টোল আদায় হয়েছে ১১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। এই যানবাহনগুলোর বেশিরভাগই ছিল ব্যক্তিগত গাড়ি।

বহুল কাঙ্ক্ষিত উড়াল পথে  চলছে না দুই ও তিন চাকার কোনো যান, যা আগে থেকেই কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল। তা ছাড়া এই এক্সপ্রেসওয়ের কোথাও কোনো যানবাহন দাঁড়াতে পারবে না ও যাত্রী ওঠানামা করতে পারবে না। পথচারীরা উঠতে ও চলাচল করতে পারবেন না।

কাওলা থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও মানিকনগর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়ক হচ্ছে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি)। পুরো উড়াল সড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।

সকালে মাত্র ১২ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট এসে বিস্ময় প্রকাশ করেন উবার চালক রাসেল আহমেদ। তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত আমরা চিন্তা করতে পারতাম না যে কয়েক ঘণ্টার রাস্তা এত কম সময়ে পারি দিতে পারব। ফার্মগেটে এসে আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। যে জ্বালানি সাশ্রয় হয়েছে, তা থেকে কম টোল খরচ।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা