× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ‘মদপানে’ তরুণীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মদপানে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অসুস্থ অবস্থায় আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে তাদের অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

মৃত তরুণীর নাম জান্নাত আক্তার। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ইমু আক্তার। সম্পর্কে তারা খালাতো বোন বলে জানা গেছে। দুজনেই বিউটি পার্লারে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলায়।

জান্নাত আক্তারের এক মামাতো বোন বলেন, জান্নাত ও ইমু দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করেন। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় একসঙ্গেই থাকতেন তারা। সেখানে রাতে দুজনেই মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। আর ইমুকে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা