× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২১:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও রেললাইনে ট্রেনের ধাক্কায় আব্দুল হালিম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম তিতাস গ্যাসের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী শাজাহান জানান, বিকাল ৪টার দিকে তেজগাঁও রেলস্টেশনে জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হালিম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা