× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকতা পেশার নিরাপত্তার জন্য ওয়েজবোর্ড জরুরি : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২৩:৫৬ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১১:২৪ এএম

জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি আয়োজিত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণসভায় পরিকল্পনামন্ত্রী। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি আয়োজিত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণসভায় পরিকল্পনামন্ত্রী। ছবি : সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) জন্য ওয়েজবোর্ড ঘোষণা হয় কিন্তু বাস্তবায়ন হয় না। তবে কেউ এটা মানে, কেউ মানে না। ওয়েজবোর্ড যেহেতু সবার সঙ্গে আলোচনা করেই হয়েছে, তাহলে মানবে না কেন? আমরা সরকারি চাকরিতে যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না।’

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি আয়োজিত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

৫০ বছর বয়সে গত ১৫ জুলাই মারা যান কার্টুনিস্ট ও সাংবাদিক এম এ কুদ্দুস।

তাকে স্মরণ করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, একটি কার্টুনের মাধ্যমে হাজারো শব্দের চেয়ে বেশি কিছু বোঝানো যায়। কিন্তু বর্তমানে পত্রপত্রিকায় আগের মতো কার্টুন দেখি না। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। এই কার্টুনের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা, ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহসভাপতি মানিক লাল ঘোষ, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, সাংবাদিক-উপস্থাপক গোলাম মোর্তোজা,  প্রয়াত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া কুদ্দুস, ঢাকাস্থ রাজবাড়ী  সাংবাদিক সমিতির  সহসভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরন্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা