× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ছাদের নিচে ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২২:৩৫ পিএম

মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রবা ফটো

মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রবা ফটো

দেশের সকল জেলার বিখ্যাত খাবার ও পণ্য নিয়ে চলছে উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডির সেলিব্রেটি কনভেনশন হলে এই মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

উদ্যোক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের (এনবিএমইজিএফ) উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামীকাল শনিবার। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত

মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার বলেন, ৬৪ জেলার বিখ্যাত সব রান্না করা খাবার ও পণ্য নিয়ে আমাদের এই মেলা।এখানে নিজ জেলার সেরা খাবারের পাশাপাশি অন্য যেকোনো জেলার খাবার পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্বাদের খাবার ও পণ্য নিয়ে ঢাকায় মেলা খুবই কম হয়। তাও আবার ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে একই ছাদের নিচে। মূলত প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতে এবং জেলা পর্যায়ের বিখ্যাত খাবার ও পণ্যগুলোকে সারা দেশে ছড়িয়ে দেওয়াই আয়োজনের মূল লক্ষ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা