প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১১:৪৪ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৩:৪১ পিএম
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানতে ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।