× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১১:৪৬ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১২:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নুর ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে মাতুয়াইল ফুটওভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার শ্বশুর মাতুয়াইল ফুটওভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। এক পথচারী তাকে উদ্ধার করে মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে আমরা খবর পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা