× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরসহ ৭ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২১:১২ পিএম

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। প্রবা ফটো

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। প্রবা ফটো

সরকারি কাজে বাধাদান ও আসামিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে বুধবার (২ আগস্ট) রাতে হাতিরঝিল থানায় মামলাটি করা হয়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, নিজ বাসভবনে এক আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। 

হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন জানান, বুধবার রাতে ডিবি পুলিশের এক সদস্য বাদী হয়ে নুরসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি ডিবি তদন্ত করবে। 

কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও মামলার আসামি বিন ইয়ামিন মোল্লা নুরুল হক নুরের বাসায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে নুরের বাসায় অভিযানে যায় ডিবি। এ সময় আসামিকে গ্রেপ্তারে সহায়তা না করে উল্টো ফেসবুক লাইভে যান নুর। দরজা না খোলায় পরে ডিবির টিম দরজা ভেঙে নুরের বাসায় ঢুকে আসামিকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে ডিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা