× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ০৯:৪০ এএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১১:২০ এএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক ভারতীয় বন্দি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ৪৯ বছর বয়সি অসুখ কুমার ভারতের দিল্লির বিলাসপুর উপজেলার খেরট এলাকার বাসিন্দা। তার নামে নেত্রকোণার বারহাট্টা থানায় মামলা রয়েছে।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুখ কুমার অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  নেওয়া হয়। পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা