× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মশা মারতে এলো সিঙ্গাপুরের পাঁচ টন ব্যাকটেরিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২১:২৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২১:৪৩ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

মশা মারতে এবার সিঙ্গাপুর থেকে ব্যাসিলাল থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) নামে ব্যাকটেরিয়া আমদানি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১ আগস্ট) ডিএনসিসিতে ব্যাকটেরিয়া এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। বুধবার থেকে পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ শুরু হবে বলে জানান তিনি।

ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিটিআই পরিবেশ সুরক্ষা সংস্থা (EPA) নিবন্ধিত কীটনাশক। আবাসিক, বাণিজ্যিক ও জৈব কৃষি কার্যক্রমে এটি ব্যবহার করা হয়। এমনকি নির্দেশনা অনুসারে ব্যবহার করা হলে এটি জমে থাকা পানিতেও প্রয়োগ করা যেতে পারে।

বিটিআই ট্যাবলেট, ব্রিকেট, পেলেট, দানা বা তরলসহ নানা রূপে বাজারে পাওয়া যায়। মশার লার্ভা, ব্ল্যাকফ্লাইস ও ছত্রাক বিটিআই ব্যাকটেরিয়া খেলে এগুলো তাদের শরীরে এক ধরনের টক্সিন বা বিষক্রিয়া তৈরি করে। ফলে তাদের মৃত্যু হয়।

ডিএনসিসির যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি সেসব এলাকায় বুধবার থেকে এই ব্যাকটেরিয়ার প্রয়োগ শুরু হবে। ভালো ফল পেলে আরও আমদানি করার চিন্তা করছে ডিএনসিসি। 

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম শফিকুর রহমান বলেন, ’ডেঙ্গুর সময় এই ব্যাকটেরিয়া দুই-তিন মাস ব্যবহার করা হবে। কার্যকারিতা প্রমাণ হলে সারা বছরই ব্যবহার করা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা