× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলে নৌ-র‍্যালি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ২১:১৬ পিএম

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) হাতিরঝিলের পুলিশ প্লাজা জেটি থেকে র‌্যালিটি শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে পুনরায় পুলিশ প্লাজার জেটিতে এসে শেষ হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ-পুলিশের যৌথ আয়োজনে র‌্যালিটি হয়। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’। 

নৌ-র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ ও নৌ-পুলিশপ্রধান মো. শফিকুল ইসলাম। এতে ১৫টি ক্যাটামেরাম বোট, নৌ-পুলিশের স্পিড বোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইকসহ শতাধিক পুলিশ সদস্য, মৎস্য অধিদপ্তর, বিএফডিসি, মৎস্যজীবীসহ মৎস্য রক্ষা ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা, দপ্তরসমূহের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।

র‌্যালি শেষে মন্ত্রী বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ মৎস্য খাত তৈরিতে মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ এবং মৎস্য উৎপাদন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত সব সংস্থা ও দপ্তরসহ আমরা সবাই একযোগে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘একসময় দেশে মাছের আকাল ছিল, এখন বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি হচ্ছে। বিলুপ্তপ্রায় ৩৯টি প্রজাতির মাছ আবার পুনরুদ্ধার করা হয়েছে, মাছের জীবন্ত ব্যাংক তৈরি করা হয়েছে।’

মন্ত্রী দেশের মৎস্যসম্পদ রক্ষায় নৌ-পুলিশের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা