× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিস্ফোরণের পর থেকে তাজিয়া মিছিলের নিরাপত্তা গুরুত্বসহকারে দেখে পুলিশ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৪:৫১ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৫:০৫ পিএম

রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিল উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা। প্রবা ফটো

রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিল উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা। প্রবা ফটো

বোমা বিস্ফোরণের পর থেকে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের নিরাপত্তা গুরুত্বসহকারে দেখা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

বুধবার (২৬ জুলাই) রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগামী ২৯ জুলাই পবিত্র আশুরা। সারা বিশ্বে মুসলিম সম্প্রদায় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র আশুরা বা ১০-ই মহরম পালন করে থাকে। শিয়া সম্প্রদায় আশুরা উপলক্ষে সুন্নিদের থেকে আলাদা কিছু রীতি ও নিয়মকানুন পালন করে। দীর্ঘ সাড়ে ৪০০ বছর ধরে শিয়া সম্প্রদায় এই ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল ও প্রার্থনাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।’

তিনি বলেন, ‘প্রতিবারই শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান পালিত হয়। ২০১৫ সালে তাজিয়া মিছিলে ইমামবাড়ায় বোমা বিস্ফোরণ হয়েছিল। ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদরা এ ঘটনা ঘটিয়েছিল। তারপর থেকে এই অনুষ্ঠানের নিরাপত্তা আমরা বিশেষ গুরুত্বসহকারে দেখি। যাতে পুনরায় কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে।

ডিএমপি কমিশনার বলেন, ‘এখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইমামবাড়া এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। রাস্তাগুলোও সিসি ক্যামেরার আওতায় থাকবে। এই এলাকার সামনে-পেছনে সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা নিরাপত্তার কাজে থাকবে। পুরো এলাকাটি আমরা ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে।’

তিনি বলেন, ‘পুলিশ বিভাগ মহরম উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সদা সর্তক থাকবে। আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান পালিত হবে। এক্ষেত্রে আয়োজকদের প্রতি পরামর্শ থাকবে তারা যেন উচ্চস্বরে ডাক-ঢোল না বাজায়, গায়ে চাদর ডেকে যেন কেউ চলাচল না করে এবং শরীর আঘাত করে রক্তাক্ত করা এসব বিষয় এড়িয়ে যেতে হবে। তাদের সঙ্গে বৈঠক করে এসব বিষয়ে পরামর্শ দিয়েছি। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা