প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১১:২০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১১:২৯ এএম
গ্রেপ্তার। ফাইল ফটো
রাজধানীর মাতুয়াইল থেকে ৩টি চোরাই অটোরিকশাসহ চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন সোহেল গাজী এবং তার দুই সহকারী মাহাবুব তালুকদার ও মো. শামীম।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ ভোররাতে মাতুয়াইলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ রিকশা চোরচক্রের হোতা সোহেল গাজী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের কারণে বহু গরিব ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রবা/এইচকে/জেও