× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যার বিচার চাইলেন মেয়ে

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২১:৪৬ পিএম

সাংবাদিক নাদিম হত্যার বিচার চাইলেন মেয়ে

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার চেয়েছেন তার মেয়ে রাব্বিলাতুল জান্নাত। তিনি বলেন, ‘আমার বাবাকে যেদিন কবর দেওয়া হয় সেদিন থেকে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমার মত কোনো সাংবাদিকের মেয়েকে যেন আর রাস্তায় না দাঁড়াতে হয়।' 

মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সমাবেশ শেষে বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএফইউজে ও ডিইউজের পক্ষ হতে স্মারকলিপি প্রদান করা হয়। 

গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি ছিলেন। গত ১৪ জুন তার বাবাকে হত্যা করা হয়। তার অনার্স পড়ুয়া মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, ‘আমার বাবার ওপর আগেও হামলা হয়েছিল। কিন্তু সেই হামলার বিচার আমরা পাইনি। আমার বাবা যদি সেই হামলাগুলোর বিচার পেতেন তাহলে অকালে তাকে চলে যেতে হত না। আমার বাবার ওপর এতগুলো হামলার মূল কারণ ছিল আমার বাবা স্বাধীনতার স্বপক্ষের লোক ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাবা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতেন। এই সংবাদ প্রকাশের জের ধরেই আমার বাবার ওপর বিভিন্ন সময় হামলা হয়েছে। তখন আমার বাবা থানায় জিডিও করেছিলেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর আমাদের পরিবার থেকে যে মামলা করা হয়, তাতে আগের সেই জিডিগুলো অন্তর্ভুক্তই করা হয়নি। 

বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্তকারী সংস্থা ওই মামলার জন্য ১০২ বার সময় নিয়েছে। তাহলে আমাদের বুঝতে বাকি নেই যে, তারা কেমন তদন্ত করছে। আর কেনইবা এই তদন্ত এখনো শেষ হচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নেপথ্যে যারা আছেন তাদের সর্বপ্রথম গ্রেপ্তার করতে হবে। আর মামলার এজাহারভুক্ত সব আসামিকে এখনই আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের পেছনের নির্দেশদাতাদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

সাংবাদিক হত্যার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে বুলবুল বলেন, ‘সাংবাদিক হত্যার সঠিক বিচার না হওয়ার কারণে আজকে বাংলাদেশের ভাবমূর্তি দেশে ও দেশের বাইরে নষ্ট হয়েছে। তাই দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য সাগর-রুনি, নাদিমসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এসব হত্যায় পেছন থেকে যারা কল-কাঠি নাড়িয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুর আলম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা