× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদ

‘বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা যুক্তরাষ্ট্রেই তো জীবনের নিরাপত্তা নেই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৮:২৮ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রে গুলি করে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

যুক্তরাষ্ট্রে গুলি করে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে বাংলাদেশি শিক্ষার্থী রমিম উদ্দিন আহমেদকে (ইয়াজউদ্দীন রমিম) গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বলেছেন, যুক্তরাষ্ট্রে মানুষের জীবনের নিরাপত্তা নেই। সেই দেশ কীভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে?

সোমবার (২৪ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বীর মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্র ও যুব সংগঠনের সদস্যসহ অন্তত দেড় শতাধিক মানুষ ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা ফেস্টুনসহ অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মাশফিকুর রহমান সাগর, আইনজীবী মশিউর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান প্রমুখ।

বুধবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে রমিম উদ্দিন আহমেদকে গুলি করে হত্যা করা হয়। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদের সন্তান। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রমিম সেন্ট লুইসের একটি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার পাশাপাশি একটি গ্যাস স্টেশনে পার্ট-টাইম চাকরি করতেন।

এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেছেন, বাইডেন প্রশাসন (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন), যুক্তরাষ্ট্রের দূতাবাস ও বাংলাদেশ সরকার যেন রমিম উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করে।

তারা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মানবাধিকার নেই। অথচ তারা বাংলাদেশে এসে মানবাধিকারের কথা বলে। যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে। সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। তার আগে তাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা