× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূত্রাপুরে কলেজছাত্রীকে ‘শ্বাসরোধে’ হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২১:৪৮ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ২২:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরের একটি বাসা থেকে আফছানা আক্তার নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এ ঘটনায় এক কলেজছাত্রকে আটক করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে সূত্রাপুরের সিংটোলা এলাকা থেকে আফছানার মরদেহটি উদ্ধার করা হয়।

আফছানা আক্তার পুরান ঢাকার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে থাকতেন।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলী জানান, এ ঘটনায় উদয়ন কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনই তার পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কলেজছাত্রের বাসায় যান আফছানা। তারা পূর্বপরিচিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মতানৈক্যের কারণে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, আফছানার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা