প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১০:৪৬ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১১:২৮ এএম
প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। রবিবার মধ্যরাতে ধানমন্ডি স্টাফ কোয়ার্টার সংলগ্ন নার্সারির সামনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি ধানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম আদনান সাঈদ রাকিব। রাজধানীর আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি।
পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন রাকিব।
ওসি বলেন, মরদেহ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি।