× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে আশ্রয়কেন্দ্র : মাউশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ২০:৫৯ পিএম

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে আশ্রয়কেন্দ্র : মাউশি

দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় দুর্যোগকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটারসামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। 

রবিবার (৯ জুলাই) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

আশ্রয়কেন্দ্র খোলা ছাড়াও নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে; পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা/উপজেলা/থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা মাউশির পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা