× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু শুক্রবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৯:৫৯ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ২১:০৫ পিএম

প্রতিদিন শত শত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। ফাইল ছবি

প্রতিদিন শত শত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। ফাইল ছবি

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে শুক্রবার। এ দিন বিকাল চারটায় এই অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই অংশে যাত্রী পরিবহন শুরু হবে আগামী অক্টোবরে। বৃহস্পতিবার (৬ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বুধবার প্রকৌশলীরা হেঁটে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেলপথ যাচাই করেছেন। এ সময় পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরুর ক্ষেত্রে কোনো বাধা, চ্যালেঞ্জ কিংবা কারিগরি ত্রুটি আছে কি না, তা দেখেছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে পরীক্ষামূলক চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এর পরের ধাপে হবে ’সিস্টেম ইন্টিগ্রেশন’ টেস্ট। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান’ বা পরীক্ষামূলক চলাচল। এই তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে অক্টোবর নাগাদ যাত্রী পরিবহনের লক্ষ্য রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর যেতে আরও এক বছর সময় লাগবে।  

মেট্রোরেল সূত্র আরও জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হলোবিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশনফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।  

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন ধীরে ধীরে চালু করা হবে।  অন্যদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী কাজও এগিয়ে যাচ্ছে।

সরকার কৌশলগত পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় ছয়টি মেট্রোরেল লাইন নির্মাণ করছে। যার একটি হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও। এর নির্মাণকাজ ২০১৬ সালে শুরু হয়। ২১ কিলোমিটারেরও বেশি এই লাইন তৈরিতে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এ প্রকল্প ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা