প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৯:১৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১৯:৩৩ পিএম
রোটারি বাংলাদেশের গভর্ণর আশরাফুজ্জামান নান্নু বার্ষিক কর্মসূচী ঘোষণা করেন। প্রবা ফটো
রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ বাংলাদেশ চলতি অর্থবছরে পাঁচ শতাধিক প্রকল্প বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রোটারির গভর্নর আশরাফুজ্জামান নান্নু ২০২৩-২৪ সেশনের বার্ষিক এ কর্মসূচী ঘোষণা করেন।
গভর্নর বলেন, রোটারি বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে দেশব্যাপী পাঁচ শতাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করবে। মানবিক কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলায় রোটারি ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করবে এ অর্থবছরে।
তিনি আরও বলেন, রোটারি এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৯ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ শুধু পোলিও নির্মূলে ব্যয় করেছে। দেশব্যাপী হাসপাতাল, স্কুল, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি পরিচালনা করছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, জলবায়ুখাত এবং দেশব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে রোটারি।
এ সময় আরও বক্তব্য দেন রোটারির সাবেক গভর্নর জামাল উদ্দীন আহমেদ, মুতাসিম বিল্লাহ ফারুকী, আইপিডিজি এম এ ওয়াহাব, গভর্নর নমিনি সাইফুল বারী, অতিরিক্ত গভর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটান রোটারির প্রেসিডেন্ট রনজিত কুমার নাথ প্রমুখ।