× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৬ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ২০:০৮ পিএম

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় হাইকোর্ট মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : প্রবা

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় হাইকোর্ট মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : প্রবা


করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বাদ আসর হাইকোর্ট মাজার মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যানের আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান ঢাকা মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা।

এর আগে বৃহস্পতিবার রাতে সংগঠনের উপদপ্তরে সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পরীক্ষায় করোনা ধরা পড়েছে। তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। সব স্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবারের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিক, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার-বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি হারুনুর রশীদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, আলী আকবর বাবুল, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, প্রচার সম্পাদক এরমান হক বাবু, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপশিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপপরিবেশ-বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, উপকৃষি ও সমবায়-বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম সরকার, উপধর্ম সম্পাদক মো. আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

প্রবা/এইচকে/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা