× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহতের ঘটনায় মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৬:১৪ পিএম

প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহতের ঘটনায় মামলা

রাজধানীর কুর্মিটোলায় গল্ফ ক্লাবের সামনে ঈদের রাতে চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় মামলা করেছেন নিহতদের স্বজনরা। শুক্রবার (৩০ জুন) রাতে নিহত কলেজছাত্রী জান্নাতের বাবা বাহাউদ্দীন বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় গাড়িচালক সাইফ নবীকে একমাত্র আসামি করা হয়েছে। শনিবার ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জান্নাতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার রাতেই মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় গাড়িচালককে আসামি করা হয়েছে। অভিযুক্ত চালক গ্রেপ্তার আছেন। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাদীর অভিযোগ, গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ ঠিক ছিল না। হত্যার উদ্দেশ্যে তিনি শামীমের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছেন। এতে গাড়িতে থাকা শামীমসহ বাদীর মেয়ে জান্নাত ও নাতনি সাদিয়া ইসলাম গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতেই জান্নাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম।

নিহত সবার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি এলাকায়।

ঘাতক গাড়িচালক সাইফ নবী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকার নুরনবীর ছেলে। তিনি ঢাকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পশ্চিম রাজাবাজার এলাকায় থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা