× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেলে পড়েছে বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৩ ১৭:৩১ পিএম

বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনটি শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে হেলে পড়ে। প্রবা ফটো

বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনটি শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে হেলে পড়ে। প্রবা ফটো

রাজধানীর পুরান ঢাকার বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে। শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্যোগ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জরুরি পরিচালন কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এরই মধ্যে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবনটি হেলে পড়ার পর পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যদের ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। দুই ভবনের মাঝখানের যে চলাচলের পথ রয়েছে, সেটি বন্ধ করে যে দেওয়া এবং সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা