প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৩ ২২:৫৩ পিএম
ডিএসসিসির কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম। প্রবা ফটো
বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬০টি ওয়ার্ডের কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ৫০মিনিট পর্যন্ত ৬০টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারিত হওয়া ওয়ার্ডগুলো হলো ১-৪, ৯, ১০, ১৩, ১৬-৩৮, ৪০-৪৬, ৪৮, ৫০-৫৯, ৬১-৬৪, ৬৮-৭৫ নাম্বার ওয়ার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি ওয়ার্ডসমূহের অগ্রগতি গড়ে ৯০ শতাংশ। ডিএসসিসির মোট ৭৫টি ওয়ার্ড রয়েছে। সে হিসাবে এখনও ১৫টি ওয়ার্ডে কোরবানি পশুর বর্জ্য পুরোপুরি অপসারণ হয়নি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস মনিটরিং টিমের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি নানাবিধ দিকনির্দেশনা দেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন। নর্দমা ও যত্রতত্র বর্জ্য না ফেলে ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে তা করপোরেশন নির্ধারিত ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র।