× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় জঙ্গি হামলা প্রতিরোধে পুলিশ প্রস্তুত : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৬ পিএম

দুর্গাপূজায় জঙ্গি হামলা প্রতিরোধে পুলিশ প্রস্তুত : ডিএমপি কমিশনার

পূজামণ্ডপে যেকোনো নাশকতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

জঙ্গি হামলার ঝুঁকি থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বেশ কিছু মণ্ডপ ঝুঁকিতে রয়েছে। হামলা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপেই ২৪ ঘণ্টা পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।’

ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, ৫০ ব্যক্তি জঙ্গি হামলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। তারা বিভিন্ন পূজামণ্ডপে হামলার জন্য ট্রেনিংও করছে। এগুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ১ অক্টোবর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

দুর্গাপূজা সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি থাকার কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পূজামণ্ডপে আমাদের কন্ট্রোল রুমসহ সব জায়গায় আলাদা ফোর্স মোতায়েন থাকবে। পূজায় কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে খেয়াল রেখে আমরা কাজ করছি।’

জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় জানিয়ে তিনি বলেন, ‘তারা (জঙ্গিরা) নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে, অন্যকে উদ্বুদ্ধ করছে। কেউ তাদের পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়েছেএমন তথ্য পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।’

রাজধানীতে ২৩৩টি মণ্ডপে পূজা হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে চারটিকে বিশেষ মণ্ডপ হিসেবে ধরা হয়েছে। এগুলো হচ্ছঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মন্দির, ধানমন্ডি পূজামণ্ডপ ও বনানী সার্বজনীন পূজামণ্ডপ। এ চারটি বিশেষ শ্রেণির মণ্ডপে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তার জন্য আর্চওয়ে থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরাসহ সবকিছু থাকবে।

এ ছাড়া সিদ্ধেশ্বরী কালীমন্দির, রমনা কালীমন্দির, উত্তরা সার্বজনীন পূজামণ্ডপ, বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ এবং কৃষিবিদ ইনস্টিটিউটের পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। ২ তারকা চিহ্নিত ৮৬টি, এক তারকাবিশিষ্ট ৭৭টি এবং সাধারণ শ্রেণির ৬১টি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার পাশাপাশি পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে।

তিনি বলেন, ইভ টিজিং, মাদক নিয়ে নাচানাচি প্রতিরোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া দশমির দিন নির্দিষ্ট রুট ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিসর্জনস্থলে পৌঁছতে হবে। মণ্ডপে প্রবেশের মুখে সবাইকে তল্লাশি করা হবে। যেসব জিনিস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা যেন কেউ বহন করতে না পারে, তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রবা/আরকে /এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা