× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১১:৩৭ এএম

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মিজানুর রহমান নামের ওই কারাবন্দির মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৭টার দিকে মারা যান মিজানুর। 

নিহতকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শিহাব বলেন, ‘সকালে কেন্দ্রীয় কারাগারে মিজানুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘নিহত শিহাব কেন্দ্রীয় কারাগারের কয়েদি হিসেবে তার কয়েদি নম্বর- ৪২৮৬/এ। বাবার নাম মৃত মফিজুর রহমান। তবে কী মামলায় তিনি আটক ছিলেন তা আমাদের কর্তৃপক্ষ জানেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষ স্বজনের কাছে মরদেহটি হস্তান্তর করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা