প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২১:৩৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ২১:৫৭ পিএম
রোটারির বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে গভর্নর এম এ ওয়াহাবসহ নেতারা। প্রবা ফটো
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর বর্ষসেরা রোটারিয়ানদের মধ্যে বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রবিবার (২৫ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে বর্ষসেরা এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি নেতা মো. ইকবাল হোসেন। এতে বক্তব্য দেন গভর্নর এম এ ওয়াহাব, গভর্নর নির্বাচিত মো. আশরাফুজ্জামান নান্নু, গভর্নর নমিনি আরিফ জেবটিক, হাফিজ ইউ বিপ্লব, শহীদুল বারী প্রমুখ।
অনুষ্ঠানে সফল রোটারিয়ান হিসেবে পুরস্কার গ্রহণ করেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী। বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরীসহ অন্য সেরা রোটারিয়ানরা।
গভর্নর এম এ ওয়াহাব বলেন, বছরব্যাপী সেরা পারফর্মারদের পুরস্কার দেওয়ার ফলে ভবিষ্যতে রোটারিয়ানরা মানবিক কর্মকান্ডে আরও উৎসাহিত হবেন।