× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কোকা-কোলা ফাউন্ডেশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:১২ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৩ পিএম

সম্প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে কোকা-কোলা ফাউন্ডেশন।

সম্প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে কোকা-কোলা ফাউন্ডেশন।

ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে উদ্যোগ নিয়েছে কোকা-কোলা ফাউন্ডেশন। এ প্রচেষ্টার অংশ হিসেবে নতুন একটি প্রকল্পে অর্থায়ন করেছে প্রতিষ্ঠানটি। 

এ প্রকল্পে দুই সিটি করপোরেশনের ছয়টি কারখানার মাধ্যমে প্রতি মাসে ৫০ টন প্লাস্টিক বর্জ্য রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করা হবে। 

নিরাপদ ও দক্ষতার সঙ্গে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিয়ে কাজ করাই প্রকল্পটির উদ্দেশ্য। 

এ প্রকল্প ইকোসিস্টেম থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহের জন্য উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।  

সম্প্রতি শুরু হওয়া এই প্রকল্পের সময়কাল ১২ মাস। এই প্রকল্প ৪২০ জন পরিচ্ছন্নতাকর্মীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। 

এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪০০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২০ জন বর্জ্য সংগ্রহকারী রয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কর্ডএইডের পক্ষ থেকে জানানো হয়, ‘মোড়কজাত পণ্যের চাহিদা যতদিন থাকবে, বর্জ্য সমস্যাও ততদিন থাকবে। 

বর্জ্য ব্যবস্থাপনা ও এই সমস্যা কমিয়ে আনতে বিকল্প উপায় খুঁজে বের করা আমাদের নাগরিক দায়িত্ব।’ 

প্রবা/জিজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা