× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৮:৫৪ পিএম

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। মৃত দুই কয়েদির নাম জুয়েল ও আতাউর রহমান। 

সোমবার (১৯ জুন) রাত ১২টার দিকে অচেতন অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

কারারক্ষীদের বরাতে তিনি জানান, হাজতি হিসেবে বন্দি ছিলেন জুয়েল। তার হাজতি নম্বর ২৯৭/২৩। তার বাবার নাম আব্দুর রহিম। কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েলের মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তার আগে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আতাউর রহমান নামে আরেক বন্দির মৃত্যু হয়। তার কয়েদি নম্বর ৮৩২৭/এ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা