× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু

মা ও নবজাতকের ময়নাতদন্ত শেষ, কুমিল্লার পথে মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৭:২৩ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৭:৫০ পিএম

মা ও নবজাতকের ময়নাতদন্ত শেষ, কুমিল্লার পথে মরদেহ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রাণ হারানো মা মাহবুবা রহমান আঁখি ও নবজাতকের ময়নাতদন্ত শেষ হয়েছে। 

সোমবার (১৯ জুন) দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমানের নেতৃত্বে ময়নাতদন্ত শুরু হয়। দুই ঘণ্টা ধরে ময়নাতদন্ত চলে।

ময়নাতদন্ত শেষে বিকাল সাড়ে চারটায় অধ্যাপক মোখলেছুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়েছে।

আঁখির মূত্রনালি কেটে ফেলা হয়েছে- পরিবার এমন দাবি করেছে জানিয়ে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, এসব বিষয় ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হবে।

এদিকে ময়নাতদন্ত শেষে মা ও নবজাতকের মরদেহ গোসলের পর বিকাল ৫টায় কুমিল্লার লাকসামে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন বলেন, লাকসামের গাইনের ডহরা গ্রামে আঁখির বাবার কবরের পাশেই তাদের দাফন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা