× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরদেহের অপেক্ষায় মর্গের সামনে আখিঁর স্বজনরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৫:২২ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৫:৪৪ পিএম

ঢাকা মেডিকেল মর্গের সামনে অপেক্ষায় আখিঁর স্বামী সুমন। প্রবা ফটো

ঢাকা মেডিকেল মর্গের সামনে অপেক্ষায় আখিঁর স্বামী সুমন। প্রবা ফটো

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রাণ হারানো মা ও নবজাতকের মরদেহ পাওয়ার অপেক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

সোমবার (১৯ জুন) বেলা ১১টা থেকে মর্গের সামনে দাঁড়িয়ে আছেন মৃত মাহবুবা রহমান আঁখির স্বামী ইয়াকুব আলীসহ অন্যরা।

ইয়াকুব আলী সুমন বলেন, ‘আমরা বেলা ১১টা থেকে হাসপাতাল মর্গের সামনে দাঁড়িয়ে আছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল সকাল সাড়ে ১০টায় ময়নাতদন্ত হবে। কিন্তু বিভিন্ন কাগজপত্র দেখতে গিয়ে সময় লেগেছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলতে সময় লেগেছে, তাই ময়নাতদন্ত সকালে শুরু হয়নি। দুপুর আড়াইটায় মা ও নবজাতকের ময়না তদন্ত শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।’

সুমন আরও বলেন, ময়নাতদন্তের পর কুমিল্লা লাকসাম উপজেলার গাইনের ডহরা গ্রামে আঁখির বাবার কবরের পাশেই তাদের দাফন করা হবে।

গত ১৪ জুন ‘ভুল চিকিৎসায়’ সেন্ট্রাল হাসপাতালে মারা যায় আঁখির নবজাতক সন্তান। আর রবিবার ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আঁখি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা