× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ০০:১৭ এএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করার সময় অথিতিরা। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করার সময় অথিতিরা। প্রবা ফটো

দেশের পত্রিকা, টেলিভিশন, অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও করপোরেট প্রতিষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মীদের নিয়ে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (১৭ জুন) রাজধানীর ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। 

২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন দীপ্ত টিভির অ্যাড সেলসের সিনিয়র অ্যাক্সিকিউটিভ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা বিজনেসের রিপোর্টার হাকিম মাহি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ কমিটির নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাট্রিবিউনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সিরাজুল ইসলাম, ডেইলি আমাদের সময়ের হেড অব অনলাইন মোহাম্মদ আলম, কালবেলা নিউজের অনলাইন এডিটর পলাশ মাহমুদ, জুমবাংলা ডটকমের সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর), আরটিভির হেড অব ডিজিটাল অ্যান্ড স্যোশাল মিডিয়া কবির আহমেদ, চ্যানেল২৪ এর হেড অব ডিজিটাল মিডিয়া রাজিব খান। 

দুই বছর মেয়াদি কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন সোহাগ (হেড অব মার্কেটিং অর্থ সংবাদ), মো. নাছির উদ্দিন (ম্যানেজার বার্তা ২৪), রায়হান রবিন (এসিস্ট্যান্ট ম্যানেজার, চ্যানেল২৪) ও মো. আরিফ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরটিভি), যুগ্ম সম্পাদক সাফায়েত আহমেদ (সিনিয়র এক্সিকিউটিভ, ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনু (সিনিয়র এক্সিকিউটিভ-ডিজিটাল, দেশ টিভি), অর্থ সম্পাদক আতিকুল ইসলাম (ডেপুটি ম্যানেজার, গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক সৈয়দ জাফরান হোসেন নূর (অনলাইন এডিটর, সাননিউজ২৪), শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার (রিপোর্টার, আরটিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশতাক রাইহান (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজিটাল, জাগোনিউজ ২৪), ক্রীয়া সম্পাদক  মানিক মহিউদ্দিন (সিনিয়র এক্সিকিউটিভ, গ্লোবাল টিভি), আপ্যায়ন সম্পাদক আনোয়ার হোসেন (সিনিয়র এক্সিকিউটিভ, বাংলা ট্রিবিউন), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মোস্তফা সজল (অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, নেক্সাস টিভি), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম (সিনিয়র এক্সিকিউটিভ, ঢাকা পোস্ট) ও ইব্রাহিম খলিল ফয়সাল (এক্সিকিউটিভ কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং, অর্থ সংবাদ), নারী বিষয়ক সম্পাদক নিফাত সুলতানা (রিপোর্টার, দৈনিক বাংলা)। এ ছাড়া সাধারণ সদস্য হয়েছেন রুহুল কে সাগর (হেড অব ডিজিটাল, যুগান্তর), পারান মাঝি (সিনিয়র অ্যাক্সিকিউটিভ ব্রডকাস্ট, জাগোনিউজ২৪) ও আশরাফুল ইসলাম রাসেল (দুরবিন, নিউজ ও প্রোগ্রাম প্রেজেন্টার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা