× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৫:২৯ পিএম

পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ। প্রবা ফটো

পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ। প্রবা ফটো

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত বাস্তবায়ন, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম আন্তঃনগর বিরতিহীন ট্রেন চালুসহ পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ। শনিবার (১৭ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে এ সংগঠন।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সিএম কায়েস সামী। মানববন্ধনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের নেতারাসহ বৃহত্তর সিলেটের নানা পেশার মানুষ অংশগ্রহণ করে। 

এ ছাড়া সুনামগঞ্জ সমিতি ঢাকার সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শাহ্ ইমরান, বৃহত্তর সিলেট মিরপুর সমিতির সভাপতি মাহবুব আলম মালু, সিলেট বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাংবাদিক এম শাহজাহান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি কায়েস সামী বলেন, ‘সিলেট বিভাগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অথচ এ বিভাগ যোগাযোগ ক্ষেত্রে সব থেকে অবহেলিত বলে মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে শুধু সিলেটবাসী উপকৃত হবে এমন নয়। পাশাপাশি সরকারের সিলেট থেকে ব্যাপক রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে। তাই সিলেট বাসীর উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেল বলেন, ‘সিলেটের মানুষ অত্যন্ত কষ্ট করে যাতায়াত করছে। সারাদেশে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সিলেট বিভাগের জন্যও অনেক মেগা প্রকল্প হাতে নিলেও সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। সিলেটে যতটুকু উন্নয়ন হয়েছে তার বেশিরভাগ প্রবাসীদের চেষ্টায় হয়েছে। সেকারণে উন্নত সিলেট গড়তে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন ও রেল যোগাযোগে পরিবর্তন সিলেটবাসীর সময়ের দাবি।’

সংগঠনটির পাঁচ দফা দাবি সমূহ হলো-

১. ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তঃনগর বিরতিহীন নতুন ট্রেন চালু এবং আখাউড়া-সিলেট রেলপথের ব্রডগেজ ও ডাবললাইনের কাজ দ্রুত বাস্তবায়ন।

২. ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত বাস্তবায়ন।

৩. সিলেট বিমানবন্দর টার্মিনালের কাজ দ্রুত বাস্তবায়ন।

৪. সিলেট বিভাগের জেলা-উপজেলা পর্যায়ে ভাঙ্গা রাস্তা মেরামত এবং

৫. সিলেট বিভাগের সব নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা