প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২০:২৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ২১:৫০ পিএম
ছবি : সংগৃহীত
দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে আয়োজিত ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট গেমপ্লিফাই সাইটে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য দেশে প্রথমবারের মতো এক্সওয়াইজেড ‘ক্লাউড বাংলাদেশ লিমিটেডের’ গেমপ্লিফাই কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠানের এ আয়োজন করা হয়।
গেমপ্লিফাই সাইটে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা ১২০ জনকে পুরস্কার দেওয়া হয়।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর বলেন, খেলাধুলার প্রতি মানুষের নিবিড় ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে গেমপ্লিফাই আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে তুলেব ।
তিনি বলেন, ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা আমাদের প্রধান উদ্দেশ্য। এর ফলে খেলাধুলার মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করা এবং পরিবর্তন হবে বলে আমি আশা করি।
প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান বলেন, আমরা টেকনোলজি ও গ্লোবালাইজেশনের ভয়াল থাবায় খেলাধুলার প্রতি বিমুখ হয়ে যাচ্ছি। এতে করে অনেকে শারীরিক ও মানসিকভাবে নিস্তেজ হয়ে পড়ছে। জীবনটাকে প্রতিনিয়ত স্ক্রিনের স্ক্রলিংয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। এ সময় টেকনোলজি দিয়ে খেলাধুলার প্রতি সবার সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তুলার একটা নিবিড় প্ল্যাটফর্মের নাম গেমপ্লিফাই।
অনুষ্ঠানের শেষে গেমপ্লিফাই কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম বিজয়ীকে একটি আইফোন ১৪ প্রো, দ্বিতীয় বিজয়ী তিনজনকে তিনটি স্মার্টফোন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বিজয়ী ১২০ জনকেও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও তাদের পরিবারের সদস্য, এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা ও পরিবারের সদস্যরা।